ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নিয়ে চেয়ারম্যান পদে আসছেন মোঃ কাবিল উদ্দিন Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

৩৭ দিন রোববার থেকে চলবে মেট্রোরেল

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪০৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ক্ষতিগ্রস্ত মেট্রোরেল প্রায় ৩৭ দিন বন্ধ থাকার পর রোববার (২৫ আগস্ট) থেকে ফের চালু হচ্ছে মেট্রোরেল।
মেট্রো চালুর খবরে সাধারণ যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে।

চালু হলেও মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশনে বন্ধ থাকবে যাত্রীসেবা।

শনিবার (২৪ আগস্ট) ট্রায়াল রান শেষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় গত ১৮ জুলাই মিরপুর-১০ স্টেশন এলাকায় পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। দিনই বিকেলে বন্ধ হয় মেট্রোরেল। পরদিন মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশন ভাঙচুর করা হয়।

ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মিরপুর-১০ এবং কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে আপাতত মেট্রো ট্রেন থামবে না এবং যাত্রী সেবা কার্যক্রম বন্ধ থাকবে। আর সাপ্তাহিক বন্ধ আগের মতো থাকবে শুক্রবার।

সকাল ৭টা ১০ মিনিটে এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেন দুইটিতে শুধুমাত্র এমআরটি পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

রাত ৯টা ১৩ মিনিটের পর মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেনসমূহে শুধুমাত্র এমআরটি পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

মেট্রোরেল স্টেশন হতে সকাল ৭টা ২০ মিনিট থেকে রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট ক্রয় করা হবে। একই সঙ্গে এমআরটি পাস ক্রয় এবং এমআরটি পাস টপ আপ করা যাবে।

রাত ৮টা ৫০ মিনিটের পর মেট্রোরেল স্টেশনসমূহের সব টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৩৭ দিন রোববার থেকে চলবে মেট্রোরেল

আপডেট সময় :