ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

৩ মাসে মোবাইল সেটের উৎপাদন কমেছে সাড়ে ৫ লাখ

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৭৫৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে বিগত তিন মাসে মোবাইল ফোসসেটের উৎপাদন ২০ লাখের নিচে নেমে এসেছে। সেই হিসাবে মতে স্থানীয়ভাবে মোবাইল ফোন সেটের উৎপাদন প্রায় সাড়ে ৫ লাখ কমেছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ প্রকাশিত তথ্যে এ কথা বলা হয়েছে।

আর উৎপাদনকারীরা বলছে, অর্থনৈতিক অবস্থা এবং অবৈধ মোবাইল ফোনের কারণে স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল ফোন সেটের চাহিদা কম।

বিটিআরসি প্রতিমাসে মোবাইল ফোনের উৎপাদনের তথ্য প্রকাশ করে থাকে। সর্বশেষ জানুয়ারি মাসের তথ্য প্রকাশ করেছে বিটিআরসি।

তাতে বলা হয়েছে, গত বছরের নভেম্বরে দেশে মোবাইল ফোন উৎপাদন হয়েছিল ২৪ লাখ ৩২ হাজার। জানুয়ারিতে সেই সংখ্যা কমে ১৮ লাখ ৯২ হাজারে দাঁড়িয়েছে। এ হিসাবে তিনমাসে ৫ লাখ ৪০ হাজার মোবাইল ফোন উৎপাদন কমেছে। এর মাঝে ডিসেম্বর মাসে উৎপাদন হয়েছিল ২১ লাখ ১০ হাজার।

গত নভেম্বরে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ২৮ দশমিক ৪৩ শতাংশ ছিল স্মার্ট ফোন। জানুয়ারিতে সেই অনুপাত কমে ১৮ দশমিক ৮০ শতাংশে নেমেছে।

একই সময়ে ফিচার ফোন (টু-জি) উৎপাদন বেড়েছে। নভেম্বরে ফিচার ফোনের উৎপাদনের হার ছিল ৭১ দশমিক ৫৭ শতাংশ। জানুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে ৮১ দশমিক ২০ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৩ মাসে মোবাইল সেটের উৎপাদন কমেছে সাড়ে ৫ লাখ

আপডেট সময় :