ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

৫০ লাখ ডলার দিয়ে জিম্মি ২৩ নাবিক ও জাহাজ মুক্ত

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৬৭ বার পড়া হয়েছে

৩১টা দিন পর জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি ২৩ নাবিক : ছবি সংগ্রহ

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উত্তর-পূর্ব সোমালিয়ার পান্টল্যান্ড রাজ্যের পূর্ব উপকূল থেকে  আট জলদস্যুকে গ্রেফতার করে পুলিশ 

দস্যুদের দাবিকৃত ৫০ লাখ ডলার মুক্তিপণ মিটিয়ে বাংলাদেশি ২৩ নাবিক ও জাহাজ মুক্ত করা হয়েছে। দুই দস্যুর বরাত দিয়ে রোববার (১৪ এপ্রিল) এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ এবং ২৩ নাবিককে মুক্ত করতে ৫০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫৪ কোটি ৭৪ লাখ টাকা) মুক্তিপণ গুণতে হয়েছে।

আবদিরাশিদ ইউসুফ নামে এক জলদস্যু সংবাদ সংস্থাকে বলেছেন, দুই রাত আগে টাকাগুলো আমাদের কাছে আনা হয়… সেগুলো জাল কি না তা আমরা পরীক্ষা করে ভেজাল নয় নিশ্চিত হবার পর টাকাগুলো দলের মধ্যে ভাগ করে দেওয়া হয়। তারপর সরকারি বাহিনীকে এড়িয়ে পালিয়ে যাই।

দস্যু আবদিরাশিদ ইউসুফ জানায়, সব নাবিকসহ বাংলাদেশি জাহাজটিকে মুক্তি দেওয়া হয়েছে। এ ঘটনায় মন্তব্যের আহ্বানে সাড়া দেয়নি সোমালি সরকার।

স্থানীয় সংবাদমাধ্যম পান্টল্যান্ড পোস্ট বলেছে, ২০১২ সালের পর এই প্রথম মুক্তিপণ পেলো সোমালি জলদস্যুরা। এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয় আরেকটি সংবাদমাধ্যম গারো অনলাইন জানিয়েছে, উত্তর-পূর্ব সোমালিয়ার পান্টল্যান্ড রাজ্যের পূর্ব উপকূল থেকে অন্তত আট জলদস্যুকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরেই তাদের গ্রেফতার করা হয়।

পান্টল্যান্ড পুলিশ ফোর্সের একজন উচ্চপদস্থ কর্মকর্তা গারো অনলাইনকে জানিয়েছেন, তারা বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহকে আটকে রাখা জলদস্যু দলের আট সদস্যকে গ্রেফতার করেছেন।

৩১টা দিন পর জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি ২৩ নাবিক : ছবি সংগ্রহ

গত ১২ মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে আরব সাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। জিম্মি করা হয় এর ২৩ নাবিককেও।

সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে প্রায় ৬০০ নটিক্যাল মাইল পূর্বে ঘটে এই ছিনতাইয়ের ঘটনা। ইউরোপীয় ইউনিয়নের যুদ্ধজাহাজ বাংলাদেশি জাহাজটির পিছু নিলেও সেটি দস্যুদের কবল থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৫০ লাখ ডলার দিয়ে জিম্মি ২৩ নাবিক ও জাহাজ মুক্ত

আপডেট সময় :