ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ভারতজুড়ে বিক্ষোভের ডাক, মোদিকে নতুন হুঁশিয়ারি ‘ককরোচদের’ Logo ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় হেফাজতের বিশেষ দোয়া Logo ভাণ্ডারিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড Logo হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় সংঘর্ষ Logo চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ Logo নগরকান্দায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo ইকনকে এক লাখ টাকা ও বেতনসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক Logo খাগড়াছড়িতে বৃক্ষমেলা, বিনা মূল্যে বিতরণ হবে ৬৮ হাজার চারা Logo দাখিল পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কায় ছাত্রীর আত্মহত্যা Logo জামালপুরে সড়কের ইট চুরির মামলায় ৪ আসামির জামিন নামঞ্জুর

মিয়ানমারের কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৪৭৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাফ জানিয়ে দিয়েছেন, মিয়ানমারের আর কোন নাগরিককে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমার বিজিপি সদস্যদের দু’এক দিনের মধ্যে জাহাজযোগে মিয়ানমার ফিরিয়ে নেবে। তাদের সঙ্গে আমাদের কোনো কনফ্লিক্ট নেই, কোনোরকম যুদ্ধ নেই, তারা আত্মরক্ষার্থে এখানে এসেছে।

বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা ৩৪টি ক্যাম্পে আশ্রয় নিয়েছে। ২০১৭ সালে সবচেয়ে বেশি সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আসে। এখন রোহিঙ্গা বা যেই হোক কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

মঙ্গলবার ঢাকায় রাজারবাগ পুলিশ লাইনসে হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহ-২০২৪ উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপার থেকে আসা গোলায় দুইজন নিহত হয়েছেন। মর্টার শেল এসে পড়েছে সীমান্তবর্তী বাংলাদেশির ঘরে, গুলি এসে লেগেছে অটোরিকশায়। বিদ্রোহীদের সঙ্গে তুমুল লড়াইয়ের মধ্যে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপিসহ তিনশর বেশি মানুষ বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে বাংলাদেশে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আত্মরক্ষার্থে এসেছে, তাদের ফিরিয়ে নিতে বলা হয়েছে। তারা নিয়ে যাচ্ছে। আমাদের বিজিবি, পুলিশ, কোস্টগার্ড সবাই অতন্দ্রপ্রহরীর মত কাজ করছে। সেখানে যুদ্ধ হচ্ছে, এ সীমানায় তাদের কেউ আসবে বলে মনে হচ্ছে না। তারপরেও যদি কেউ আসে তাদেরকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

দীর্ঘদিন ধরেই মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ চলছে, যার আঁচ লেগেছে বাংলাদেশের সীমান্ত এলাকাতেও। সীমান্তের ওপারের মর্টার শেল ও গুলি এসে পড়ছে এপারে। ফলে বাংলাদেশিরা রয়েছেন আতঙ্কে।

এর আগে মিয়ানমারে সেনাবাহিনীর নিধনযজ্ঞ থেকে বাঁচতে ২০১৭ সালে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আসে। সেই জাতিগত নিধনে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বা বিজপির সদস্যরা জড়িত ছিল কিনা, তা জানতে চাওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিয়ানমারের কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় :