ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

মহিমান্বিত রাতে মসজিদে মসজিদে ইবাদত-বন্দেগিতে মসগুল ধর্মপ্রাণ মানুষ

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৬৫০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র শবে রাত তথা মহিমান্বিত রাতে মসজিদে মসজিদে ইবাদত-বন্দেগিতে মসগুল লাখো ধর্মপ্রাণ মানুষ। ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সকল মসজিদে রাতভর নফল নামাজ আদায়ে ব্যস্ত দেখা গিয়েছে হাজারো মুসল্লিদের।

এই রাতে বিভিন্ন কবরস্থানে আত্মীয়-পরিজনদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। গবীর-দুঃখি মানুষদের মধ্যে সাধ্যানুযায়ী দান করেন ধর্মপ্রাণ মানুষ। বিভিন্ন স্থানে অসহায় মানুষদের মাঝে খাবারও বিতরণ করা হয়।

রোববার যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দেশজুড়ে পালন করা হচ্ছে পবিত্র শবে বরাত। এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলওয়াত ও জিকির-আসকারে মগ্ন রয়েছেন।

ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ চারটি রাতের অন্যতম শবে বরাতের রাত। এই রাতে পরম করুণাময় তাঁর বান্দার জন্য খুলে দেন রহমত আর দয়ার ভাণ্ডার। এই রজনী জানান দেয় রমজানের আগমনী বার্তা। এক মাস সিয়াম সাধনার আগে শবে রবাত উপলক্ষে নফল রোজা এবং নফল নামাজের মধ্য দিয়ে মূলত মুসল্লিরা রমজানের প্রাক-প্রস্তুতি নেওয়ার সুযোগ পান।

এশার নামাজকে কেন্দ্র করে রাজধানীর সকল মসজিদে উপচেপড়া ভিড়। নানা বয়সী মুসল্লিরা জামাতে নামাজ আদায় করেন। পবিত্র শবে বরাত উপলক্ষে সোমবার (২৬ ফেব্রুয়ারি) সরকারি ছুটি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহিমান্বিত রাতে মসজিদে মসজিদে ইবাদত-বন্দেগিতে মসগুল ধর্মপ্রাণ মানুষ

আপডেট সময় :