ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হলেন শামীম তালুকদার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৪৩৩ বার পড়া হয়েছে

শামীম তালুকদার লাবু ছবি সংগ্রহ

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জ জেলা পরিষদের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন, শামীম তালুকদার। তিনি সিরাজগঞ্জের প্রবীণ রাজনীতিক ও একুশে পদকপ্রাপ্ত মরহুম মোতাহার হোসেন তালুকদারের ছোট ছেলে এবং সিরাজগঞ্জ-২ (সদর-কামরখন্দ) আসনের এমপি ড. জান্নাত আরা হেনরীর স্বামী।

তিনি ৬৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। শনিবার (৯ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম।

নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় ঘোড়া প্রতীকের প্রার্থী মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুলের সঙ্গে। তিনি পেয়েছেন ৫০৬ ভোট।

অন্যান্য প্রার্থীদের মধ্যে অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট মু. শওকত আলী সেলিম, কাজিপুর উপজেলা আ. লীগের সভাপতি রেফাজ উদ্দিন ও আব্দুর রহমান।

এ নির্বাচনে জেলার ৭টি পৌরসভা, ৯টি উপজেলা ও ৮৩ ইউনিয়নের মোট ১১৯৬ জন ভোটারের মধ্যে ১১৯১জন ভোটার ইভিএময়ের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আব্দুল লতিফ বিশ্বাস পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। সবশেষ ২০২২ সালের ১৭ অক্টোবর এ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হলেন শামীম তালুকদার

আপডেট সময় :