ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

ফের উষ্ণ অবতারে মধুমিতা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ৫৮১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের পশ্চিমবঙ্গের স্টার জলসা টেলিভিশনে প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন মধুমিতা সরকার। তাকে সবাই ‘পাখি’ নামেই চেনেন।

ব্যক্তিগত জীবনে টিভি অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে সংসার পেতেছিলেন তিনি। ২০১৯ তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর চলচ্চিত্র ও ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন মধুমিতা।

নাটকের সেই পরিচিত ‘পাখি’ চরিত্রের ইমেজও পুরোপুরি মুছে ফেলেছেন তিনি। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় তার একের পর এক উষ্ণ ছবি ভাইরাল হচ্ছে। প্রায়ই খোলামেলা ফটোশুটের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন মধুমিতা। এ কারণে কটাক্ষের শিকারও হতে হচ্ছে তাকে।

তবে সেসবকে তোয়াক্কা না করে আরও একবার সাহসী লুকে ধরা দিলেন মধুমিতা। এবার মধুমিতাকে দেখা গেল বাদামী রঙের ব্রালেটে। সঙ্গে পরেছেন লেদারের শর্ট স্কার্ট। নতুন লুকে ১২টি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আর ছবিগুলো তুলেছেন জনপ্রিয় ফটোগ্রাফার তথাগত ঘোষ।

মধুমিতার এই পোস্টে নেটিজেনদের মন্তব্যের শেষ নেই। কেউ করেছে প্রশংসা। কেউ আবার কমেন্ট বক্স ভরিয়েছে কটু কথায়। মধুমিতাকে সর্বশেষ ‘চিনি-২’ সিনেমায় দেখা গিয়েছিল। তার হাতে রয়েছে দক্ষিণী সিনেমার কাজ। এছাড়াও হিন্দি সিনেমাতেও খুব শিগগির তাকে দেখা যাবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফের উষ্ণ অবতারে মধুমিতা

আপডেট সময় :