ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

এবারে মালিবাগে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৫৬৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার মালিবাগ মোড়ে শাহজালাল হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, হান্নানের শরীরে ৬৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

দগ্ধদের মধ্যে আব্দুল হান্নান (৪০), মো. সবুজ (২৪), মো. মারুফ (১৬) ও মো. জুলহাস (১৮)। এর মধ্যে হান্নানের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (২০ মার্চ) সন্ধ্যার পর এ বিস্ফোরণের ঘটনা।

পরে দগ্ধ সবুজ, মারুফ ও জুলহাসকে উদ্ধার করে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধ মারুফ জানান, তারা তিন জন হোটেলের কর্মচারী। সন্ধ্যার দিকে কাজ করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও জানান, দগ্ধ তিন জনের হাত, মুখ ও পা দগ্ধ হয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। দগ্ধদের অবস্থা সংকটমুক্ত নয়।

দগ্ধ হান্নানকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার চড় মাইনকা গ্রামে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবারে মালিবাগে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

আপডেট সময় :