ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

স্বস্তির ঈদ যাত্রায় দু’বাহু বাড়িয়ে দিল বিআরটিসি

আমিনুল হক ভূইয়া
  • আপডেট সময় : ৫১৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। আসন্ন ঈদে ঘরমুখো মানুষের স্বাচ্ছন্দ যাত্রা নিশ্চিত করতে এযাবকালের সবচেয়ে গোছানো কার্যক্রম গ্রহণ করেছে একমাত্র রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি।

ঢাকার কমলাপুর বিআরটিসির অভ্যন্তরীণ টার্মিনাল নতুনরূপে সাজানো হয়েছে। সুপরিসর বসার জায়গা নান্দনিক। প্রায় ১৫টির মতো কাউন্টার। বিআরটিসির কর্মীদের ব্যবহারে খুশি সাধারণ যাত্রীরা।

যাত্রীদের সঙ্গে আচার-আচরণ বলে দিচ্ছে, বিআরটিসির যাত্রীসেবায় অনন্য উচ্চতায়। তাদের এমনি ব্যবহারে যাত্রীরা খুশি। বিআরটিসি কমলাপুর ডিপোর সহকারী ম্যানেজার মোস্তাফিজুর রহোন গণমুক্তিকে বলেন, তাদের সকল আয়োজন সম্পন্ন।

মঙ্গলবার (২ এপ্রিল) থেকে ঈদের টিকিট বিক্রি শুরু করেছেন। এবারের ঈদ যাত্রায় বিআরটিসির ৫৫০টি বাস নিয়ে ঈদ স্পেশাল সার্ভিস সাজানো হয়েছে। যাত্রীসেবা নিশ্চিতে তাদের সকল কর্মী সচেষ্ট রয়েছেন।

এর আগে সংস্থার চেয়ারম্যান মো. তাজুল ইসলাম জানিয়েছেন, এবারে ঈদ যাত্রা নিশ্চিত করতে শ্রম ঘন এলাকা যেমন গাজীপুর, নারায়ণগঞ্জেও তাদের সার্ভিস সচল থাকবে। উত্তরবঙ্গে যাত্রী চাপ বিবেচনায় গাজীপুরে বিআরটিসির বাস সার্ভিস রাখা হবে।  রাস্তায় যেকোন কারিগরি ত্রুটি মোকাবেলায় ৫০ কিলোমিটারের মধ্যে টেকনিক্যাল টিম প্রস্তুত থাকবে।

তাজুল ইসলাম জানান, কোন বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সঙ্গে সঙ্গে টেকনিক্যাল টিম সেখানে পৌঁছে যাবে এবং যান্ত্রিক ত্রুটি মেরামতের পর ফের বাস গন্তব্যে যাত্রা করবে। মূলত যাত্রীসেবা নিশ্চিতে যতরকমের সেবা দরকার তার সবকিছু সঙ্গে নিয়ে ঈদযাত্রা নিশ্চিতে গুচ্ছ প্রোগ্রাম হাতে নিয়েছে বিআরটিসি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বস্তির ঈদ যাত্রায় দু’বাহু বাড়িয়ে দিল বিআরটিসি

আপডেট সময় :