ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ভলিবল প্রতিযোগিতা-২০২৫ সমাপ্ত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৬৪১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ভলিবল প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত রোববার চট্টগ্রামে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এ অনুষ্ঠিত হয়েছে। চূড়ান্ত খেলায় বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দল ৩-০ সেটে বিমান বাহিনী ঘাঁটি বাশার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় অনবদ্য নৈপুণ্য প্রদর্শনের জন্য বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দলের এসি-২ নাসিম শ্রেষ্ঠ খেলোয়াড় বিবেচিত হন। সমাপনী অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ, জিইউপি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিমানসেনা এবং ঘাঁটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ০৪ নভেম্বর ২০২৫ তারিখে বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর কমান্ড্যান্ট এয়ার কমডোর মোঃ মাহফুজুর রহমান, জিইউপি, বিইউপি, এএফডব্লিউসি, পিএসসি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। উল্লেখ্য যে, ০৫ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ০৭টি দল অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ভলিবল প্রতিযোগিতা-২০২৫ সমাপ্ত

আপডেট সময় :