ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

ঈদের লম্বা ছুটিতে পর্যটকের পদভারে মুখর থাকবে কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ৭৪৭ বার পড়া হয়েছে

কক্সবাজার সমুদ্র সৈকত : ফাঈল ছবি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। ১২০ কিলোমিটার (৭৫ মাইল) দীর্ঘ প্রাকৃতিক সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখন্ডিত সমুদ্র সৈকত। ঈদ এবং পহেলা বৈশাখ ঘিরে এখানের ব্যবসায়ীরা আশায় বুক বেঁধে আছেন। তাদের প্রত্যাশা দুটো পার্বন ঘিরে ৮দিনের ছুটিতে বিপুল সংখ্যক পর্যটকের পদভারে মুখর হয়ে ওঠবে কক্সবাজার।

এবারে পর্যটন মৌসুম ব্যবসায়ীকভাবে তেমন একটা ভালো যায়নি। দেশে জাতীয় নির্বাচন, প্রাকৃতিক দুর্যোগে পর্যটন নগরী কক্সবাজার ছিল প্রায় পর্যটকশূন্য। বিভিন্ন হোটেলের কর্মচারী ও কিছুসংখ্যক প্রতারকের সংঘবদ্ধ নানা অপকর্ম, জিম্মি করে টাকা আদায় ইত্যাদি কারণে নিরাপত্তার স্বার্থে কক্সবাজার থেকে বহু পর্যটক মুখ ফিরিয়ে নেয়।

পর্যটনের নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব না হলে কক্সবাজারের পর্যটন শিল্প মন্দা কাটিয়ে ওঠা মুষকিল হবে। এবারের ঈদের ছুটি হয়তো পর্যটক কক্সবাজারে যাবে, কিন্তু পর্যটকদের মন থেকে ভীতি দূর করার দশ্যত ব্যবস্থা গ্রহণ করতে হবে পর্যটন শিল্পের স্বার্থেই এমনটি মনে করেন সংশ্লিষ্টরা।

কক্সবাজারে পর্যটক কমে যাওয়ার আরও একটি বিষয় হচ্ছে, গেল ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত। নাফ নদীর সীমান্তে নিরাপত্তা বিবেচনায় ১০ ফেব্রুয়ারি থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। যার কারণে পর্যটকরা সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ বঞ্চিত। এসব সমস্যার মধ্যেও গত মাস দেড়েক কক্সবাজার শহর ও আশপাশের পর্যটনকেন্দ্রে পর্যটকের ছিল বেশ।

এবারের ঈদুল আযাহার সঙ্গে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষ্যে আট দিনের ছুটিতে কক্সবাজারে বিপুলসংখ্যক পর্যটকের উপস্থিতির সম্ভাবনা রয়েছে বলে করেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদের লম্বা ছুটিতে পর্যটকের পদভারে মুখর থাকবে কক্সবাজার

আপডেট সময় :