ঢাকা ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

আজ পবিত্র ঈদুল ফিতর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৭৬৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার মুসলিম ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বাংলাদেশ আশপাশের বহু দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদুল ফিতর উদযাপন করবেন।

বুধবার সন্ধ্যার পর থেকেই টেলিভিশন এবং রেডিওতে বেজে চলে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ…।’

রমজান শুরু হয়েছে গত ১২ মার্চ মঙ্গলবার। ৩০ রমজান পূর্ণ করে আজ ঈদুল ফিতর উদ্যাপন হচ্ছে।

ঢাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহে। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে রেওয়াজ অনুযায়ী ৫টি জামায়াত অনুষ্ঠিত হবে।

ইদুল ফিতর উপলক্ষে জাতীয় পতাকা ও ‘ঈদ মোবারক’ খচিত ব্যানার উড়ছে ঢাকার সড়কে ফাইল ছবি

প্রধান জামাতে ঈমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মুয়াজ্জিন কারি মুহাম্মদ হাবিবুর রহমান মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ বার্তায় দেশের সবার জন্য সুখী, আনন্দময় ও নিরাপদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানিয়ে এক ভিডিও বার্তায়।

তাতে বলেছেন, ঈদ মানে আনন্দ। আসুন, আমরা আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।

এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ পবিত্র ঈদুল ফিতর

আপডেট সময় :