ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

টেকনাফে ‘মার্কিন নাগরিক’ শিশুকে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৩

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ৫১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফে অপহরণচেষ্টার শিকাভর ৪ বছর বয়সী এক মার্কিন নাগরিক শিশুকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। এ ঘটনায় অপহরণকারী চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ জুন টেকনাফ মডেল থানার শাপলা চত্বর এলাকায় নিয়মিত টহলরত র্যাব সদস্যরা খবর পান যে, নতুন পল্লান পাড়া এলাকায় একটি শিশুকে অপহরণের চেষ্টা চলছে। খবর পেয়ে র্যাবের একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
এ সময় স্থানীয় জনতা অপহরণচেষ্টায় জড়িত তিনজনকে আটক করে গণপিটুনি দিচ্ছিল। র্যাব সদস্যরা তাদের জনতার হাত থেকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং আহত অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।গ্রেফতারকৃতরা হলেন শাহাব উদ্দিন (২৮), কেফায়েত উল্লাহ (২৪) ও আব্দুর রজব মিয়া (৩৫)। তারা সবাই টেকনাফ উপজেলার বাসিন্দা।স্থানীয়দের বরাত দিয়ে র্যাব জানায়, ২ জুন দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকার একটি বাড়ির সামনে থেকে ৪ বছর বয়সী এক মার্কিন নাগরিক শিশুকে একা পেয়ে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায় গ্রেফতারকৃতরা। এ সময় স্থানীয়দের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।উদ্ধার হওয়া শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।র্যাব-১৫ জানিয়েছে, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকনাফে ‘মার্কিন নাগরিক’ শিশুকে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৩

আপডেট সময় :