ঢাকা ০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

টুঙ্গিপাড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
গতকাল বুধবার (৩ জুন) সকাল ১১টায় টুঙ্গিপাড়ার কুশলি ইউনিয়নের নিলফা বাজার এলাকায় থ্রী স্টার অর্গানাইজেশন এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নিলফা বাজার থ্রী স্টার অর্গানাইজেশন কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা
সকাল ১১টায় নিলফা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালি শেষে থ্রী স্টার অর্গানাইজেশনের কার্যালয়ে এক তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর দিকগুলো তুলে ধরে তরুণ সমাজকে এর করাল গ্রাস থেকে মুক্ত রাখার আহ্বান জানান। বিশেষ করে বহুজাতিক তামাক কোম্পানিগুলোর নানামুখী প্রলোভন ও চটকদার প্রচারণার মুখোশ উন্মোচন করে নতুন প্রজন্মকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ। এছাড়া তামাকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
টুঙ্গিপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল ইসলাম
টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক এম মোক্তার হোসেন, আলোচনায় বক্তারা বলেন, তামাক ও নিকোটিন শুধু স্বাস্থ্যেরই ক্ষতি করে না, বরং একটি পরিবার ও সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। যুবসমাজকে এই আসক্তি থেকে দূরে রাখতে সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি জনপ্রতিনিধি ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।
প্রধান অতিথির বক্তব্যে কুশলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ তামাকমুক্ত সমাজ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার ও সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন থ্রী স্টার অর্গানাইজেশনের পরিচালক ইলিয়াছুর রহমান। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং তামাকমুক্ত সুস্থ সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টুঙ্গিপাড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি

আপডেট সময় :