ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

বাগেরহাটে যৌথ অভিযানে মাদকসহ গ্রেফতার ১

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ জিয়া খান (৩৯) নামের এক মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। গতকাল বুধবার (০৩ জুন, ২০২৬) সকাল ০৯:০০ ঘটিকায় বাগেরহাট সদর উপজেলার রহিমাবাদ পূর্বপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।অভিযান পরিচালনাকালে আসামীর কাছ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে মাদক সেবন এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার মোবাইল কোর্টে মামলার প্রসিকিউশন দাখিল করেন।প্রসিকিউশন ও অপরাধের সপক্ষে প্রমাণ বিবেচনা করে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসামী জিয়া খানকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ (তিনশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় মাদকের বিস্তার রোধে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের মাদক বিরোধী চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাগেরহাটে যৌথ অভিযানে মাদকসহ গ্রেফতার ১

আপডেট সময় :