সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু
- আপডেট সময় : ১৪৪ বার পড়া হয়েছে
জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে নিপু (৩৫) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুন) সকালে উপজেলার কামারাবাদ ইউনিয়নের চর-বড়বাড়িয়া এলাকার (গামরা বিল) থেকে পুলিশ নিহত ঐ যুবকের লাশ উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত নিপু উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের উসমান হারুনের ছেলে এবং দুই সন্তানের জনক। রোববার দিবাগত রাতে বড়বাড়িয়া এলাকার গামারা বিলে বোরো মৌসুমে ব্যবহৃত সেচ পাম্পের পিডিবির এসটি খুঁটির তার চুরি করতে যান তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সকাল বেলায় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। স্থানীয়রা আরো জানান, যুবকটি মাদকাসক্ত ছিলো। চুরির এমন অপকর্ম আরো অনেক করেছেন। এবার কারেন্ট তারের সাথে আটকে পড়ে মারা গেছেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা জন্য মর্গে প্রেরন করা হয়েছে।




















