ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২১ জুন ভারত এবং ৯ জুলাই চীন সফরে যাচ্ছেন

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৬৯০ বার পড়া হয়েছে

শেখ হাসিনা ফাইল ছবি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২১ জুন ভারত এবং ৯ জুলাই চীন সফরে যাচ্ছেন। আগামী ২১ ও ২২ জুন তিনি সরকারি সফরে নয়াদিল্লি যাবেন। আগামী ৯ থেকে ১২ জুলাই বেইজিং সফর করবেন তিনি।

আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণত প্রতিবেশী ভারতেই প্রথম দ্বিপক্ষীয় সফর করে থাকেন। ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বের কারণেই সাধারণত সেদেশেই প্রথম দ্বিপক্ষীয় সফরে গিয়ে থাকেন প্রধানমন্ত্রী।

সেই ধারাবাহিকতায় এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। আগামী ২১ ও ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী জুলাই মাসে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। সে অনুযায়ী আগামী ৯ থেকে ১২ জুলাই বেইজিং সফর করবেন প্রধানমন্ত্রী।

চীন এখন বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন অংশীদার। সে কারণে প্রধানমন্ত্রীর জন্য চীন সফরও গুরুত্বপূর্ণ। গত ৩ জুন বেইজিংয়ে বাংলাদেশ-চীনের রাজনৈতিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর চীন সফর চূড়ান্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২১ জুন ভারত এবং ৯ জুলাই চীন সফরে যাচ্ছেন

আপডেট সময় :