ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

প্রেসক্লারে ছাত্র-জনতারদ্রোহযাত্রা, সায়েন্সল্যাব শিক্ষার্থীদের অবরোধ

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৪৮২ বার পড়া হয়েছে

প্রেসক্লাবের সামলে প্রতিবাদ সমাবেশ : ছবি সংগ্রহ

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণগ্রেপ্তার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থী-জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও শিক্ষার্থী জনতাকে হত্যার দায়ে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত দ্রোহযাত্রায় কয়েকশ শিক্ষার্থী-জনতা জমায়েত হয়েছেন।

শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই দ্রোহযাত্রার কথা থাকলেও দুপুর ২টা থেকেই ছাত্র জনতা সেখানে জমায়েত হন।

শিক্ষার্থী ছাড়াও সাধারণ জনতার পাশাপাশি সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। বিকেল সাড়ে ৩টার দিতে দ্রোহযাত্রা শুরু হয়েছে। শহীদ মিনারের দিকে যাচ্ছে দ্রোহযাত্রাটি।

দ্রোহযাত্রায় অংশ নেওয়াদের বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতা পরিবেশন করতে দেখা যায়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতদের স্মরণে জাতীয় প্রেসক্লাবের সামনে শহীদ বেদি তৈরব করা হয়েছে।

প্রেসক্লাবের একপাশে পুলিশ সদস্যদেরও সতর্ক অবস্থায় দেখা গেছে। দ্রোহযাত্রায় সভাপতিত্ব করেন অধ্যাপক আনু মোহাম্মদ।

সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২ আগস্ট) গণমিছিল শেষে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, সারাদেশের শিক্ষার্থীদের ওপরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি ও হত্যার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন।

এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সায়েন্সল্যাব মোড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশেই অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রেসক্লারে ছাত্র-জনতারদ্রোহযাত্রা, সায়েন্সল্যাব শিক্ষার্থীদের অবরোধ

আপডেট সময় :