ঢাকা ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

কামারজানী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী আয়োজিত দুদিন ব্যাপী নাটকের সমাপনী

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ৬৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা সদর উপজেলার কামারজানী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর আয়োজনে ও ব্যবসায়ীদের সহযোগিতায় দুদিন ব্যাপী ঐতিহাসিক মোঘল-এ-আযম ও মানুষ অমানুষ নাটকের সমাপনী হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার দু’দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে সভাপতি করেন কামারজানী ইউপি চেয়ারম্যান মো: মতিয়ার রহমান ও দ্বিতীয় দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামারজানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শাহজামাল হোসেন।
অনুষ্ঠানের সার্বিক নির্দেশনা ও উদ্বোধনী গান পরিবেশন করেন কামারজানী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি ওস্তাদ আইয়ুব আলী সরকার।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,গিদারী ইউপি চেয়ারম্যান মো: হারুন অর রশিদ ইদু,রিমি ট্রাভেলসের এমডি মো: লুৎফর রহমান, কামারজানী বণিক সমিতির সাধারণ সম্পাদক মো: জহুরুল হক,সমাজসেবক মো: এমদাদুল হক মিলন,মো: গোলাম আযম প্রমূখ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কামারজানী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর কোষাধ্যক্ষ মো: আলম মিয়া(স্বর্নকার),কামারজানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান পাপুল,কামারজানী ইউডিসি উদ্যোক্তা মো: মাহবুবুর রহমান। নাট্য পরিবেশন পরিচালক ছিলেন কামারজানী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সিনিয়র সহ-সভাপতি মো: আব্দুল মালেক সরকার, সাধারন সম্পাদক বাবু নির্মলেন্দু মহন্ত, মো: আব্দুল হাই,সুভাষ মল্লিক প্রমূখ।
কামারজানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মতিয়ার রহমান বলেন, ঐতিহ্যবাহী সমৃদ্ধ বাণিজ্যিক বন্দরে সাংস্কৃতিক ও নাট্য অঙ্গন আমাদের সামাজিক এবং মানসিক বিকাশে কামারজানী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী অনুপ্রেরণা যোগায়। এই সংগঠনটি আশি’র দশক থেকে জাগ্রত হয়ে মানুষের হৃদয়ে সংগীত, সাহিত্য ও নাট্য বিনোদনে আস্থাশীল ভূমিকা রাখছে। গত দিনের ঐতিহাসিক নাটক প্রদর্শিত অনুষ্ঠানে যারা অক্লান্ত পরিশ্রমে মঞ্চায়নে সহায়ক ভূমিকা রেখেছেন তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কামারজানী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী আয়োজিত দুদিন ব্যাপী নাটকের সমাপনী

আপডেট সময় :