ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

তাপমাত্রা ৪০.২ ডিগ্রি, তাপপ্রবাহে পুড়ছে ৭ বিভাগ

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৫১১ বার পড়া হয়েছে

ফাইল ছবি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চৈত্রের তাপপ্রবাহের পারদ চড়বে এমন আবাস আগেই দিয়েছিলেন আবহাওয়া বিজ্ঞানিরা। চৈত্র পেরিয়ে বৈশাখে গড়াতেই পারদ ওঠলো ৪০.২ ডিগ্রিতে।

পহেলা বৈশাখে খড়তাপে পুড়েই প্রাণের উৎসবে মিলিত হয়েছিলো হাজারো মানুষ। বৈশাখের দ্বিতীয় দিনে এসে তাপপ্রবাহের যে আভাস দিল হাওয়া অফিস তা রীতিমত দুঃস্বপ্ন।
এদিনের তাপমাত্রা আরও কিছুটা বেড়ে তাপপ্রবাহের বিস্তার সাত বিভাগ জুড়ে। সেই সঙ্গে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে। মঙ্গলবারের পূর্বাভাস রয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টির।

তীব্র গরমে শ্রমজীবী মানুষের দুর্ভোগের সীমা নেই। মনে হচ্ছে ঢাকার বুকে লু-হাওয়া বইছে। পাখার বাতাসেও মিলছে না স্বস্তি।

সোমবার (১৫ এপ্রিল) বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আগারগাঁও আবহাওয়া অফিসের মুহাম্মদ আবুল কালাম মল্লিক সংবাদমাধ্যমকে জানান, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তাপমাত্রা ৪০.২ ডিগ্রি, তাপপ্রবাহে পুড়ছে ৭ বিভাগ

আপডেট সময় :