ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

ধানের শীষে মনোনয়নপত্র জমা দিলেন মিয়া নুরুদ্দিন অপু

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৫৭১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 শরীয়তপুর-২ আসনে শফিকুর রহমান কিরনের পক্ষে মনোনয়নপত্র জমা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষ নিয়ে শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মিয়া নুরুদ্দিন অপু। গতকাল রোববার শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় শরীয়তপুর আসনের বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। অপরদিকে শরীয়তপুর-২ আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন শফিকুর রহমান কিরন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-২ (সখিপুর-নড়িয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান কিরনের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
মিয়া নুরুদ্দিন অপু মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, তারেক রহমান বাংলাদেশের প্রতিটি জেলার উন্নয়ন নিয়ে গভীরভাবে চিন্তা করেছেন। শরীয়তপুর জেলা তার চিন্তার অন্যতম অংশ। এই জেলার সার্বিক উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব। তিনি আরও বলেন,আমি বিশ্বাস করি, সকল শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে নিয়ে কাজ করলে শরীয়তপুরকে একটি উন্নত ও সমৃদ্ধ জেলায় পরিণত করা সম্ভব। জেলার অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। মনোনয়নপত্র জমা উপলক্ষে গোসারহাট এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, মিয়া নুরুদ্দিন অপু নির্বাচিত হলে শরীয়তপুর জেলার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
আপরদিকে শরীয়তপুর-২ আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন শফিকুর রহমান কিরন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-২ (সখিপুর-নড়িয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান কিরনের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
গতকাল রোববার ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ বদর-উদ-দোজা ভূঁইয়া এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হকের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করা হয়। মনোনয়নপত্র জমা শেষে সখিপুর থানার নেতাকর্মীরা সাংবাদিকদের বলেন, আলহাজ্ব শফিকুর রহমান কিরন একজন সৎ, পরিচ্ছন্ন ও জনপ্রিয় নেতা। তিনি দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তারা আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে শরীয়তপুর-৩ আসনের জনগণ ধানের শীষ প্রতীকের পক্ষে তাদের রায় দেবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। মনোনয়নপত্র দাখিলের সময় সখিপুর থানার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধানের শীষে মনোনয়নপত্র জমা দিলেন মিয়া নুরুদ্দিন অপু

আপডেট সময় :