ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবিতে টুঙ্গিপাড়ায় মহাসড়ক অবরোধ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঢাকা-পিরোজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের শিক্ষার্থীরা। সোমবার (৮ জুন) সকাল ১১টার দিকে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ থাকায় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা প্রথমে সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে একটি মিছিল নিয়ে তারা পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে ঢাকা-পিরোজপুর মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের এইচএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে খান সাহেব শেখ মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ (বাগিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ) নির্ধারিত রয়েছে। ওই কেন্দ্রের কিছু শিক্ষক পরীক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন সময়ে অসৌজন্যমূলক ও আপত্তিকর আচরণ করে আসছেন বলে তারা দাবি করেন।
শিক্ষার্থীরা জানান, তারা কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে আগ্রহী নন। তাদের কলেজে বিসিএস ক্যাডার শিক্ষক থাকা সত্ত্বেও একটি বেসরকারি প্রতিষ্ঠানের কেন্দ্রের অধীনে পরীক্ষা দিতে বাধ্য হওয়াকে তারা অযৌক্তিক মনে করেন। তাই যেকোনো সরকারি কলেজকে পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্ধারণের দাবি জানান তারা।
খবর পেয়ে টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার আইয়ুব আলী এবং সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যক্ষ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিলে তারা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার বলেন, “আগামী মাসেই এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এ অবস্থায় কেন্দ্র পরিবর্তন একটি জটিল বিষয়। তারপরও শিক্ষার্থীদের দাবির বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। তাদের আশ্বস্ত করার পর শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি প্রত্যাহার করেছে।”
টুঙ্গিপাড়া থানার ওসি খন্দকার আইয়ুব আলী বলেন, “বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে ফিরে গেছে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবিতে টুঙ্গিপাড়ায় মহাসড়ক অবরোধ

আপডেট সময় :