ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

বাংলাদেশে আশ্রয় নেওয়া ২৮৮ জনকে মিয়ানমারে ফেরানো হল

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৮২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত ব্যাপক রূপ নিয়েছে। বিদ্রোহীদের সঙ্গে টিকতে না পেরে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয় মিয়ানমারের বিভিন্ন বাহিনীর ২৮৮ সদস্য।

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে আশ্রয় নেওয়া এসব মিয়ানমারের বাহিনীর ২৮৮ জনকে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোরে তাদের কক্সবাজার শহরের নুনিয়ারছরা বিআইডব্লিউটি’র জেটিঘাট দিয়ে একটি জাহাজে করে ফেরত পাঠানো হয়।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় কক্সবাজারে বিআইডব্লিউটি’র জেটিঘাট থেকে ২৮৮ জন মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ফেরত পাঠানো হয়।

এদের ২৬১ জনই মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্য। বাকিদের মধ্যে মিয়ানমার সেনাবাহিনী ও ইমিগ্রেশন কর্মকর্তা রয়েছেন। গত ৩ মার্চ থেকে কয়েক ধাপে এসব মিয়ানমারের নাগরিক বাংলাদেশে আশ্রয় নিয়েছিল।

পুলিশ ও জেলা প্রশাসন একাধিক সূত্রের খবর, মিয়ানমারের ২৮৮ জনকে নিয়ে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নাইক্ষ্যংছড়ি বিজিবি ব্যাটালিয়ন থেকে কড়া নিরাপত্তায় বাসে করে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ জেটিঘাটে নিয়ে আসা হয়।

সেখান থেকে ভোর সাড়ে ৬টায় বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজে করে তাদের নিয়ে যাওয়া হয় বঙ্গোপসাগরে অবস্থানরত মিয়ানমার নৌবাহিনীর জাহাজে। দুপুরে জাহাজটি সেন্টমার্টিন উপকূল হয়ে মিয়ানমারের সিটওয়েতে ফিরে যাবে। মিয়ানমারের কারাগারে সাজার মেয়াদ শেষ হয়ে মুক্তি পাওয়া ১৭৩ জন বাংলাদেশিকে নিয়ে বুধবার (২৪ এপ্রিল) দুপুরে জাহাজটি কক্সবাজারে এসেছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশে আশ্রয় নেওয়া ২৮৮ জনকে মিয়ানমারে ফেরানো হল

আপডেট সময় :