ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ‘নতুন অধ্যায়’ শুরুর আহ্বান ইতালির প্রধানমন্ত্রীর

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৭৭ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মঙ্গলবার রোম ও ঢাকার মধ্যে সম্পর্কের ‘একটি নতুন অধ্যায়’ শুরুর আহ্বান জানিয়ে বলেছেন, ‘ইতালীয়রা বাংলাদেশের বন্ধু’।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক সভার সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ইতালির প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বৈঠকে শিক্ষার্থীদের নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের একটি চিত্র তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি ইতালির প্রধানমন্ত্রীকে জানান, এই অভ্যুত্থান পুরো জাতির জন্য ‘রিসেট বোতাম’ চাপার মতো বাংলাদেশে নতুন সুযোগ সৃষ্টি করেছে।

এসময় বাংলাদেশের প্রধান খাতগুলোতে গুরুত্বপূর্ণ সংস্কারের পদক্ষেপে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থনের আশ্বাস দিয়ে ইতালির প্রধানমন্ত্রী বলেন, ‘অবশ্যই, আপনি আমাদের উপর নির্ভর করতে পারেন। আসুন আমাদের সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরুর চেষ্টা করি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

বৈঠকে প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রীকে বাংলাদেশ থেকে অভিবাসন আনুষ্ঠানিক করার অনুরোধ করেন। যাতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইতালিতে আরও বেশি বাংলাদেশি শ্রমিকের প্রবেশের পথ প্রশস্ত করে। এরফলে ঝুঁকিপূর্ণ অবৈধ অভিবাসনও কমে যাবে বলে উল্লেখ করেন তিনি।

ইতালির প্রধানমন্ত্রী মেলোনি এ বিষয়ে সম্মতি প্রকাশ করে বলেন, অনিয়মিত অভিবাসন বন্ধ করতে এবং ইতালিতে কাজে আগ্রহীদের জন্য প্রশিক্ষণের জন্য উভয় দেশেরই একসঙ্গে কাজ করা উচিত।

বৈঠকে জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা ফওজুল কবির খান, সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ এবং চিফ অব প্রটোকল খন্দকার মাসুদুল আলম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ‘নতুন অধ্যায়’ শুরুর আহ্বান ইতালির প্রধানমন্ত্রীর

আপডেট সময় :