ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

বুয়েটে জঙ্গিবাদী কার্যক্রমের অভিযোগের তদন্ত হবে: শিক্ষামন্ত্রী

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৪৪১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) কোনো জঙ্গিবাদী গোষ্ঠী গোপনে কার্যক্রম পরিচালনা হচ্ছে কি না, তা গভীরভাবে তদন্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

শনিবার (৩০ মার্চ) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠান সাংবাদিকদের এ কথা বলেন।

শিক্ষা মন্ত্রী বলেন, কিছুদিন আগেও অনেকে অভিযোগ করেছেন, কিছু জঙ্গিবাদী গোষ্ঠী বুয়েটে গোপনে কার্যক্রম পরিচালনা করছে। যা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা ছিল। সে বিষয়টি আমরা আরও গভীরভাবে তদন্ত করব।

চলমান আন্দোলনে শিক্ষার পরিবেশ যাতে নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে শিক্ষার্থীসহ উভয় পক্ষকে আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, ব্যক্তি পর্যায়ে কেউ যদি এমন মানসিকতা রাখে যে সেটা মৌলবাদী ও জঙ্গিবাদী গোষ্ঠীকে প্রশ্রয় দেয়ার মতো, সেটা অবশ্যই বন্ধ করতে হবে এবং প্রতিহত করতে হবে।

জঙ্গিবাদ নিয়ে কাউন্টার টেররিজম ইউনিটও কাজ করবে। এ বিষয়টি শুধু বুয়েটে তা নয়, সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। তারা (আইনশৃঙ্খলা বাহিনী) সেভাবে কাজ করবে।

শিক্ষামন্ত্রী বলেন, পেছন থেকে কেউ জঙ্গিবাদী বা উগ্রবাদী মানসিকতার কিছু ইঙ্গিত দিচ্ছে কি না, সেটা অবশ্যই খতিয়ে দেখতে হবে। কারণ, এই আলোচনাটা বারবার আসছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বুয়েটে জঙ্গিবাদী কার্যক্রমের অভিযোগের তদন্ত হবে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় :