ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

ভান্ডারিয়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ ও ভিডিও কাণ্ড, গ্রেফতার ২

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২১৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণ ও তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে তাদের আটক করা হয় বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
‎গ্রেফতারকৃতরা হলেন, ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি এলাকার মোজাহার হাওলাদারের ছেলে রিকশাচালক মো. জাহিদ (৪০) এবং একই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে মো. জিয়াউল ইসলাম জিহাদ (৩২)। জিহাদ একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের, ভুয়া একটি ক্লিনিকের পরিচালক ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক কীর্তনখোলা পত্রিকার ভাণ্ডারিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত।
‎পুলিশ জানায়, সোমবার গভীর রাতে উপজেলার বাইপাশ সড়কে (মেডিক্যাল মোড় সংলগ্ন) ফারুকের দোকানের সামনে রাত ২টার দিকে বেঞ্চের ওপর ঐ নারীকে জোরপূর্বক ধর্ষণ করে জাহিদ। এসময় সাংবাদিক জিয়াউল ইসলাম জিহাদ ঘটনাটি ভিডিও ধারণ করেন। পরে তিনি জাহিদকে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ দাবি করেন এবং শেষ পর্যন্ত নিজের ফেসবুক আইডিতে ভিডিওটি আপলোড করেন।
‎পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের আরো জানান, ঘটনার পরপরই পুলিশ হেডকোয়ার্টার ও বিটিআরসির সহযোগিতায় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণ করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং গ্রেফতারকৃতদের দ্রুত আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভান্ডারিয়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ ও ভিডিও কাণ্ড, গ্রেফতার ২

আপডেট সময় :