ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

মুক্তিতে বাধা নেই আব্বাসের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৭৪০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুক্তিতে বাধা নেই মির্জ আব্বাসের। তার বিরুদ্ধে থাকা সকল মামলায় জামিন পেয়েছেন এই বিএনপি নেতা।

গত বছর ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকা রেলওয়ে থানার একটি মামলায় মির্জা আব্বাসের জামিন মঞ্জুর করেছেন আদালত। এর ফলে মুক্তি পেতে সকল বাধা পেরুলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিন তার জামিন মঞ্জুর করেন।

আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে বলেন, জামিন পাওয়ায় মির্জা আব্বাসের কারামুক্তিতে আর কোনো বাধা নেই।

গত রোববার প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা থানায় ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুটি মামলায় জামিন পান আব্বাস।

গত বছর ২৮ অক্টোবর সমাবেশকে ঘিরে সংঘর্ষের ঘটনায় আব্বাসের বিরুদ্ধে মোট ১১টি মামলা হয়। এর মধ্যে গত ৫ ফেব্রুয়ারি ছয়টি ও ৬ ফেব্রুয়ারি তিনটি মামলায় জামিন পান আব্বাস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুক্তিতে বাধা নেই আব্বাসের

আপডেট সময় :