ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

শেরপুরে ডপস মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

শেরপুর প্রতিনিধি 
  • আপডেট সময় : ৭০২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস) এর আয়োজনে জেলার ৫ উপজেলা থেকে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নিয়ে “জুনিয়র মেধাবৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ডিসেম্বর) শহরের উত্তরা আদর্শ বিদ্যাপীঠ কেন্দ্রে শেরপুর সদর উপজেলার ৪২টি স্কুল থেকে ৩০৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেন।

এ সময় শেরপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আশিষ চন্দ্র কর, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি,কবি ও সাংবাদিক রফিক মজিদ,সাবেক ভারপ্রাপ্ত সভাপতি,সিনিয়র সাংবাদিক জিএম বাবুল,উত্তরা আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোহসিন আলী আকন্দ,ডপস প্রতিষ্ঠাতা মো. শাহিন মিয়া বিএসপি,ডপস সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. শহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে জেলার ৪ উপজেলায় এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় শ্রীবরদী উপজেলার ৩৪টি স্কুল থেকে ২৬০জন, ঝিনাইগাতীর ২৩টি স্কুল থেকে ১৭১জন,নালিতাবাড়ীর ২৬ টি স্কুল থেকে ১৭৫ জন এবং নকলা উপজেলার ১৩ টি স্কুল থেকে ১০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।এ নিয়ে জেলায় সর্বমোট ১৩৮টি স্কুল থেকে ১০১৯ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।সংগঠন সূত্রে জানা গেছে, প্রথম ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা ও পারিবারিক অবস্থা যাচাইপূর্বক চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে এবং ডপস কর্তৃক নির্ধারিত সুবিধাসমূহ প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে ডপস মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

আপডেট সময় :