ঢাকা ০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

শেরপুরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ৭২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়া শেরপুরে মাদক সেবন ও পরিবহনের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শেরপুর উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য সেবন ও পরিবহনের অভিযোগে ৬ জনকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে শেরপুর থানা পুলিশ।
মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. তুষার খন্দকার (৪২), ৩ মাসের কারাদণ্ড; মো. মুকুল হাসান (২৮), ২ মাসের কারাদণ্ড; শ্রী তন্ময় সরকার (২৬), ৩ মাসের কারাদণ্ড; মো. আব্দুর রহমান সাব্বির (৩২), ২ মাসের কারাদণ্ড; মো. জাহিদুল ইসলাম (৪০), ২ মাসের কারাদণ্ড এবং মো. রুমেল বিজয় (২২), ১ মাসের কারাদণ্ড।
উপজেলা প্রশাসন জানায়, মাদকের বিস্তার রোধ এবং সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত শেরপুর উপজেলা গড়ে তোলার লক্ষ্যে প্রশাসনের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকের বিরুদ্ধে আরও ব্যাপক জনসচেতনতা এবং আইন প্রয়োগের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড

আপডেট সময় :