ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসিদের ট্রফি ও সনদপত্র প্রদান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ২৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৪ সালের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার)-দের ট্রফি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান গত সোমবার ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার)-দের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।
অসাধারণ পেশাদারিত্ব, দক্ষতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে কর্মজীবনে অর্পিত দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালের জন্য নির্বাচিত ০৬ জন শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদেরকে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়।
ট্রফি ও সনদপত্র বিতরণ শেষে বিমান বাহিনী প্রধান সকলের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) এর ট্রফি ও সনদপত্রপ্রাপ্ত সদস্যগণকে বিমান বাহিনী প্রধান অভিনন্দন জানান এবং তাদের এই সম্মাননা কর্মক্ষেত্রে সফলতার স্বীকৃতিস্বরূপ যা অন্যান্যদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ, ঘাঁটি/ইউনিটের এয়ার অধিনায়কগণ, বিমান সদরের পরিচালকগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ঘাঁটি হতে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসিদের ট্রফি ও সনদপত্র প্রদান

আপডেট সময় :