ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

সরকার সংবাদমাধ্যম ও মুক্তমতের বিরুদ্ধে নয়: তথ্য প্রতিমন্ত্রী

গণমুক্তি ডেস্ক
  • আপডেট সময় : ৬৬৭ বার পড়া হয়েছে

মোহাম্মাদ এ আরাফাত ফাইল ছবি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকার কখনও সংবাদমাধ্যম ও মুক্তমতের বিরুদ্ধে নয়। বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মাদ এ আরাফাত। সচিবালয়ে বুধবার দুপুরে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, মন চাইলে চাকরি ছেড়ে দেবেন, আবার মন চাইলো চাকরি থেকে বের করে দেবেন, সংবাদমাধ্যমে এটা করা যাবে না। মালিকপক্ষ, কর্মরত সাংবাদিক চাইলে অভিযোগ দায়ের করতে পারবে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার কখনও সংবাদমাধ্যম ও মুক্তমতের বিপক্ষে নয়। অপতথ্য মোকাবিলায় মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত যেন না হয়, সেদিকে সরকার যত্নশীল। সংবাদমাধ্যম সবাইকে জবাবদিহির আওতায় আনে, তাদেরও আইনের মাধ্যমে জবাবদিহিতার আওতায় আনা হবে। ভুয়া তথ্য প্রচারের বিষয়েও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কার্যকর আইন করা হবে। সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ, কর্মরতদের সুরক্ষায় আইনটি যথাযথভাবে কাজে লাগানো হবে।

ক্লিনফিড ছাড়া অনেকে যারা ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মোহাম্মদ এ আরাফাত। তিনি বলেন, যে কেউ যেকোনো কনটেন্ট বানাতে পারেন না, দেশের প্রচলিত আইন সমর্থন করে না।

তথ্যমন্ত্রী জানান, সংবাদমাধ্যমকর্মী আইনটি সংসদীয় কমিটিতে রয়েছে। সবার মতামত নিয়ে আইনটি দ্রুত পাসের উদ্যোগ নেওয়া হবে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক, ইউটিউবসহ সামাজিক মাধ্যমগুলোকে দেশে জবাবদিহির আওতায় আনার জন্য স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে কাজ করব। মুক্তিযুদ্ধের চেতনাকে সংরক্ষণ করা যাবে যখন গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করা যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকার সংবাদমাধ্যম ও মুক্তমতের বিরুদ্ধে নয়: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় :