ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে সংঘর্ষ, গ্রেফতার ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৬১০ বার পড়া হয়েছে

একজন সহকারী অ্যাটর্নি জেনারেলকে মারধর করছেন দুর্বৃত্তরা (বাঁয়ে), তর্কাতর্কি চলে গণনার সময় নিয়ে (ডানে)। ছবি: ভিডিও থেকে নেয়া

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৫ আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। শাহবাগ থানার মামলায় আইনজীবী কাজী বশির আহমেদ, তুষার, তরিকুল, সুমন ও উসমান এই ৫ জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৯ মার্চ) দুপুরে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। শুক্রবার (৮ মার্চ) সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিকী (সাইফ) বাদী হয়ে শাহবাগ থানায় ২০ জনের নাম উল্লেখ করে এ মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্ট বার ভবনের নিচ তলার শহিদ শফিউর রহমান মিলনায়তনে হঠাৎ আসামি অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী (সম্পাদক পদপ্রার্থী), অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজলসহ ২০ আইনজীবী এবং সেই সঙ্গে অজ্ঞাতনামা ৩০/৪০ আসামি সুকৌশলে ও ষড়যন্ত্রমূলকভাবে অডিটোরিয়ামের দরজা খুলে দিলে অস্ত্র হাতে জোরপূর্বক বেআইনি জনতা অনাধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় নির্বাচন
সাব-কমিটির অন্যান্য সদস্যদের গালিগালাজ করে।

এ ছাড়াও হত্যা চেষ্টাসহ নানাভাবে আঘাতের কথা এ এজাহারে উল্লেখ করা হয়। তার আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের দুই দিনব্যাপী নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ভোট বাছাই প্রক্রিয়া শেষ হয়। তখন থেকেই স্বতন্ত্র প্যানেল থেকে সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথী ও বিএনপির প্যানেলের প্রার্থীরা রাতেই ভোট গণনার পক্ষে সোচ্চার হন।

তারা নির্বাচন কমিশনকে ভোট গণনা করে ফল ঘোষণা করতে বলেন। তবে আওয়ামী লীগ সমর্থিত সম্পাদক প্রার্থী শাহ মঞ্জুরুল হক শুক্রবার বেলা ৩টায় দিনের বেলা ভোট গণনা চান। মূলত নিয়েই সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে সংঘর্ষ, গ্রেফতার ৫

আপডেট সময় :