আদমদীঘি সদর ইউপির উম্মুক্ত বাজেট ঘোষনা
- আপডেট সময় : ৪৮ বার পড়া হয়েছে
আদমদীঘি সদর ইউনয়ন পরিষদের আগামী ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল রোববার (৭ জুন) বিকেলে আদমদীঘি ইউপি ভবনের সভা কক্ষে এই বাজেট ঘোষনা করেন, ইউনিয়ন পরিষদের প্রশাসক সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম। বাজেটে ২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার রাজস্ব আয় ও উন্নয়ন খাতে ২ কোটি ৮৭ লক্ষ ৩৩ হাজার ৪৭০ টাকা আয় দেখানো হয়েছে। অপরদিকে ব্যয় দেখানো হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৩হাজার ৪৭০ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৪ লাখ ২ হাজার ৯০ টাকা।
বাজেট অনুষ্ঠানে বাজেট উপস্খাপনা করেন ইউপি সচিব সোহেল রানা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবি অফিসার জাহিদুল আনোয়ার, বিএনপি নেতা খন্দকার মেহেদী হাসান, রেজাউল করিম বাপ্প্,ি জিল্লুর রহমান, ইউপি সদস্য শহিদুল ইসলাম, কোরবান আলী, হারুনুর রশিদ, তাজুল ইসলাম, সামছুন্নাহার, হেলাল উদ্দিন, এনামুল হক শাহসহ স্খানীয় নেতৃবর্গ।




















