ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নকলা হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন Logo ক্রীড়াঙ্গনে ইউএনও’র অবদান, নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এ চ্যাম্পিয়ন নগরকান্দা উপজেলা Logo কৃষকদের সাথে জেলা প্রশাসক, কালেক্টর,বিজ্ঞজেলা ম্যাজিস্ট্রেটের মতবিনিময় Logo মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত Logo নবীনগরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo সন্তানের ভবিষ্যতের জন্য বদলে যান : কারা বন্দিদের ডিসি জাহিদ Logo মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ Logo পাইকগাছা কপিলমুনিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আশ্বাস দিলেন এমপি আবুল কালাম আজাদ Logo ‘নিজেদের সম্পদ থাকতে আমদানি নয় বড়পুকুরিয়া কয়লা খনিতে’ Logo অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তার কাছ থেকে টাকা লুট

ইবির সেই শিক্ষক হাফিজকে বিভাগীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

ইবি প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৩২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামকে বিভাগীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তে গঠিত কমিটির চুড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে। বুধবার (২৩ অক্টোবর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম. আলী হাসান স্বাক্ষরিত একটি চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠি অনুযায়ী, হাফিজুল ইসলামের বিরুদ্ধে সংঘটিত শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং তাদের লিখিত ও মৌখিক অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির কাজ চলমান রয়েছে। তাই তদন্ত কার্যক্রমের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাকে বিভাগের একাডেমিক ও পরীক্ষা সংক্রান্তসহ বিভাগীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, গালিগালাজ, তার বিরুদ্ধে গেলে রেজাল্ট কমিয়ে দেওয়া, ছাত্রীদের পোশাক নিয়ে বাজে মন্তব্য, পরীক্ষায় ফেল করানোর ভয় দেখানো, সমকামিতা, শিক্ষার্থীদের মানসিক অত্যাচারসহ নানা গুরুতর অভিযোগ করেন বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। তাদের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে।

এছাড়াও তাকে স্থায়ী বহিষ্কারের দাবিতে একাধিকবার মানববন্ধন, বিক্ষোভ, প্রধান ফটকে তালা এবং কুশপুত্তলিকা দাহ করে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইবির সেই শিক্ষক হাফিজকে বিভাগীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

আপডেট সময় :