সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে চরাঞ্চলে পরিচ্ছন্নতন ও বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রাম প্রতিনিধি
- আপডেট সময় : ৪৯ বার পড়া হয়েছে
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুড়িগ্রামের চরাঞ্চলে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নে গুডনেইবারস বাংলাদেশ কুড়িগ্রাম সিডিপি ৫দিন ব্যাপী এ কর্মসূচির আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন- যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল গফুর, প্যানেল চেয়ারম্যান রহিম উদ্দিন হায়দার রিপন, গুডনেইবারস বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার বাবু মন্ডল, প্রোগ্রাম অফিসার জোসেফ বিশ্বাস সহ অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক। এসময় যাত্রাপুর হাট, ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি বৃক্ষরোপণ করা হয়। এ কর্মসূচি আগামী ১১ই জুন পর্যন্ত অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।




















