ঢাকা ১১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

কোটা সংস্কারের দাবির সঙ্গে একমত সরকার, আলোচনায় বসতে রাজি : আইনমন্ত্রী

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৩৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিতে বলেছেন যে, আগামী ৭ আগস্ট মামলার যে শুনানি হওয়ার কথা ছিল, তা যেন এগিয়ে আনার ব্যবস্থা নেওয়া হয়, আইন মন্ত্রী 

নীতিগতভাবে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে ঐক্যমত পোষণ করেন আইন মন্ত্রী আমিনসুল হক। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে সরকার। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল পৌনে ৩টায় জাতীয় সংসদের ট্যানেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জরুরি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক।

কোটা সংস্কারের দাবির সঙ্গে সরকার নীতিগতভাবে একমত বলেও জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করার জন্য আমাকে এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা তাদের সঙ্গে বসবো। তারা যখনই আলোচনায় বসতে চায়… সেটা যদি আজকে হয়, আজই আমরা বসতে রাজি আছি।

সেইসঙ্গে আপিল বিভাগে আগামী ৭ আগস্ট যে শুনানি হওয়ার কথা ছিল, তাও এগিয়ে আনার ব্যাপারে আপিল করবে সরকার। আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ঘোষণা দিতে বলেছেন যে, আগামী ৭ আগস্ট মামলার যে শুনানি হওয়ার কথা ছিল, তা যেন এগিয়ে আনার ব্যবস্থা নেওয়া হয়।

আমি সেই মর্মে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি, আগামী রোববার তিনি সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে আপিল করবেন, যেন শুনানি এগিয়ে আনা হয়। প্রধান বিচারপতি এ বিষয়টি বিবেচনা করবেন বলেও আশা প্রকাশ করেন আইনমন্ত্রী।

সংবাদ সম্মেলনের প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি নাইমুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোটা সংস্কারের দাবির সঙ্গে একমত সরকার, আলোচনায় বসতে রাজি : আইনমন্ত্রী

আপডেট সময় :