ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

জাবির নতুন উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ কামরুল আহসান

জাবি প্রতিনিধি
  • আপডেট সময় : ৫১৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য পদে সাময়িকভাবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড.কামরুল আহসান। ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)  শিক্ষা মন্ত্রণালয়ের

উপ-সচিব মো. শাহিনুর ইসলাম  স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১৯(২) ধারা অনুযায়ী প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান, দর্শন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-কে সাময়িকভাবে উক্ত বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর পদে  নিয়োগ প্রদান করা হলো।

এতে আরও বলা হয়,  ভাইস-চ্যান্সেলর পদে এ নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে;উপর্যুক্ত পদে তিনি শ্রীর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন;তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন;তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন; এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

প্রসঙ্গত, দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান বিএনপিপন্থী হিসেবে পরিচিত হলেও যে কোনো আন্দোলন-সংগ্রামে শিক্ষার্থীদের পাশে থেকে সুনাম ও আস্থা কুড়িয়েছেন। তিনি শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের জাবি শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি অ্যাকাডেমিক ও টকশো ব্যক্তিত্ব হিসেবেও তার পরিচিতি রয়েছে। তিনি বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক, জাবি শিক্ষক সমিতির সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিশ^দ্যিালয়ের সিনেট, সিন্ডিকেট, অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য, হল প্রাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাবির নতুন উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ কামরুল আহসান

আপডেট সময় :