তারাকান্দায় স্কুল মাঠে মেলার আড়ালে অশ্লীলতার অভিযোগ
- আপডেট সময় : ৬০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গালাঘাঁও ইউনিয়নের বাট্টাবাটপাড়া হাই স্কুল মাঠে ঈদ পরবর্তী মেলার নামে রাতের আধারে অশ্লীল নৃত্য ও অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব কার্যক্রমের ফলে এলাকার যুবসমাজ নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে এবং সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে।
অভিযোগ রয়েছে, মেলা পরিচালনা কমিটির সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
৪নং ইউনিয়নের সদস্য সচিব সার্জেন্ট রফিকুল ইসলাম তালুকদার, ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক শফিউল্লাহ শফি জড়িত রয়েছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য এখনো পাওয়া যায়নি।
এলাকার সচেতন মহল একাধিকবার থানায় বিষয়টি অবহিত করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট প্রশাসন, মেলা কমিটি এবং বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন।




















