ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

দাউদকান্দির সিংগুলায় মাদক ব্যবসায়ীর দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট সময় : ৬০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিংগুলা গ্রামে মমিন মিয়া (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার সিংগুলা গ্রামের আজিজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মমিন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। এছাড়া তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ইভটিজিংসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত থাকার অভিযোগও রয়েছে।
অভিযোগ রয়েছে, কেউ তার কর্মকাণ্ডের প্রতিবাদ করলে তিনি বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন ও অপপ্রচার চালানোর অভিযোগও করেছেন কয়েকজন ভুক্তভোগী।
এলাকাবাসীর দাবি, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দ্রুত তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। তারা যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দাউদকান্দির সিংগুলায় মাদক ব্যবসায়ীর দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী

আপডেট সময় :