ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

দুর্নীতির কারণে মানুষ প্রবৃদ্ধির সুফল থেকে বঞ্চিত: টিআইবি

খুলনা প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৮৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, জাতীয় আয় ও মাথাপিছু আয় বেড়েছে, এগুলো আমাদের অর্জন। কিন্তু দুর্নীতির কার„ণে জাতীয় আয়ের প্রবৃদ্ধির সুফল থেকে বঞ্চিত মানুষ।

তিনি মনে করেন, দুর্নীতি যদি মাঝামাঝি পর্যায়েও রোধ করা যেতো তাহলেও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ৩ শতাংশ বেশি হওয়া সম্ভব ছিল।

শনিবার (২ মার্চ) খুলনার সিএসএস আভা সেন্টারে সচেতন নাগরিক কমিটির (সনাক) আঞ্চলিক সম্মেলনে তিনি একথা বলেন।

বেইলি রোডের একটি ভবনে অগ্নিকাণ্ডের নিহতদের প্রতি শোক জানিয়ে এবং একই সঙ্গে এ দুর্ঘটনাকে দুর্নীতির একটি ফলাফল হিসেবে চিহ্নিত করেন ড. ইফতেখারুজ্জামান।

খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলা পর্যায়ের প্রায় দুইশো সদস্যের উপস্থিতিতে দুদিনের দুর্নীতিবিরোধী এ আঞ্চলিক সম্মেলন শনিবার শেষ হয়েছে।

সংগঠনের খুলনার সভাপতি অ্যাডভোকেট কুদরত-ই-খুদা, টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, সনাক ঝিনাইদহের সভাপতি এম সাইফুল মাবুদ, ফরিদপুরের সহ-সভাপতি পান্না বালা, বরিশালের সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেনসহ প্রমুখ এসময় বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুর্নীতির কারণে মানুষ প্রবৃদ্ধির সুফল থেকে বঞ্চিত: টিআইবি

আপডেট সময় :