ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ৭২৫ গ্রাম হেরোইন উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিভাগীয় পাকশী রেলওয়ে রাজশাহী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৭২৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। গত শনিবার দুপুর একটা ত্রিশ মিনিটে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে এই অভিযান পরিচালনা করা হয়েছে। বিভাগীয় পাকশী রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসানের দিকনির্দেশনায় ও অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে রাজশাহী রেলওয়ে থানার একটি চৌকস পুলিশ টিম এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ট্রেনটির এক্সটা-২ য় বগির ৩৯ ও ৪০ নম্বর সিটের বাঙ্কারের ওপর থাকা একটি নীল রঙের ট্রাভেল ব্যাগ সন্দেহ করা হয়। পরে ট্রেনের যাত্রী সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি খুলে তল্লাশি করলে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৭টি প্যাকেটে ৭০০ গ্রাম এবং আরও ১টি প্যাকেটে ২৫ গ্রামসহ মোট ৭২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ৫০ হাজার টাকা বলে জানা যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিভাগীয় পাকশী রেলওয়ে থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ৭২৫ গ্রাম হেরোইন উদ্ধার

আপডেট সময় :