ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির মানবিক সহায়তা

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। সীমান্তে চোরাচালান, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থানের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়াচ্ছে বাহিনীটি।
গত ২ জুন নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের উদ্যোগে উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর ও ঘুমধুম ইউনিয়নের দরিদ্র, অসহায় এবং বিভিন্ন সময়ে সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত মোট ১৩টি পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়। সহায়তার মধ্যে ছিল সেলাই মেশিন, আর্থিক অনুদান এবং ছাগল বিতরণ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের অনেক পরিবার দীর্ঘদিন ধরে দারিদ্র্য ও নানা প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করছে। বিশেষ করে সীমান্তে মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবিক সংকটের মুখোমুখি। এমন পরিস্থিতিতে বিজিবির এই সহায়তা শুধু আর্থিক নয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আত্মবিশ্বাস ও জীবিকা পুনর্গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। চিকিৎসা সহায়তা, শীতবস্ত্র বিতরণ, শিক্ষাসামগ্রী প্রদান, দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোসহ নানা উদ্যোগের মাধ্যমে সীমান্তবাসীর আস্থা অর্জন করেছে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা বিজিবির অন্যতম দায়িত্ব। দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের জীবনমান উন্নয়নেও বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
বিশ্লেষকরা বলছেন, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করায় বিজিবি ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। এতে সীমান্ত অঞ্চলে সামাজিক স্থিতিশীলতা ও সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি উন্নয়নের পথও আরও প্রসারিত হবে।
সীমান্তের প্রহরী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মানবতার সেবায় এগিয়ে এসে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির মানবিক সহায়তা

আপডেট সময় :