ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

নাটোরে শিক্ষার্থীদের মাঝে গাছ উপহার ও জলবায়ু সচেতনতা সভা

নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় : ৬২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ, বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল নাটোর পৌর এলাকার উপশহরস্থ প্রত্যয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়েছে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে গাছ উপহার হিসেবে তুলে দেন এবং বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে চারাগাছ রোপণ করেন।এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যুব প্রধান রাহীক খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন-এর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) এবং এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ রিফাদ মাহমুদ বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব আজ আমাদের দোরগোড়ায়। তীব্র তাপদাহ, অনাবৃষ্টি আর আবহাওয়ার এই চরম ভাবাপন্ন রূপ থেকে বাঁচতে হলে সবুজায়নের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। আজ আমরা তাদের হাতে যে চারাগাছগুলো তুলে দিচ্ছি সেগুলো কেবল গাছ নয়, বরং জলবায়ু রক্ষার একেকটি হাতিয়ার। প্রতিটি শিক্ষার্থী যদি নিজ দায়িত্বে একটি করে গাছ বড় করে তোলে, তবেই আমাদের পরিবেশ আবার তার চিরচেনা রূপ ফিরে পাবে।”
রাহীক খান চৌধুরী জানান, জলবায়ু সংকট মোকাবিলায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নাটোর জেলা যুব প্রধান আহনাফ আমিন মারুফ, উপ-যুব প্রধান ওয়াফিস ফেরদৌস, শহর যুব প্রধান নাফিজ আহমেদ, উপ-যুব প্রধান মাহিউর রহমান রুপ এবং ফাউন্ডেশনের সদস্য রিফাত হাসান হৃদয়, আদনান ইসলাম সিয়াম, ফাহিম ও সিয়াম সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
আয়োজক সুত্র জানান , বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আগামী তিন মাস ব্যাপী এই ধারাবাহিক বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটোরে শিক্ষার্থীদের মাঝে গাছ উপহার ও জলবায়ু সচেতনতা সভা

আপডেট সময় :