ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

পরীক্ষার হলে মেয়ে, অপেক্ষায় থাকা মায়ের মৃত্যু

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা দিচ্ছিলেন মেয়ে। মা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠের পাশে অপেক্ষা করছিলেন। সেখানে বুকে ব্যথা হলে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের মাঠে এ ঘটনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গুচ্ছ পরীক্ষা দিতে এসে এক শিক্ষার্থীর অভিভাবক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। পরে পুলিশকে জানানো হলে প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, মা হারানো পরীক্ষার্থীর নাম আরোয়া তাবাসসুম। তিনি ২০২৩-২৪ সেশনের কৃষি গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তার মায়ের নাম শামীম আরা বেগম। তাদের স্থায়ী বা স্থানীয় কোনো ঠিকানাই তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে থাকা আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শামীম আরা বেগম মেয়েকে পরীক্ষার হলে রেখে মুহসীন হলের মাঠের পাশে অপেক্ষা করছিলেন। সেখানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। আশপাশের মানুষ ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরীক্ষার হলে মেয়ে, অপেক্ষায় থাকা মায়ের মৃত্যু

আপডেট সময় :