ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘খেলাধুলাই পারে সীমান্তের দেয়াল ভাঙতে’: প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান Logo ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—সিরাজগঞ্জে মন্ত্রী টুকু Logo সুবর্ণচরে মৎস্য প্রজেক্ট দখল ও মাছ লুটের অভিযোগ, মানববন্ধনে বাধার দাবি Logo বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের Logo বন্ধ পাটকল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo কাঁঠালিয়ায় মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, থানায় জিডি Logo নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত Logo ঘাটাইলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি Logo জনবল সংকট ও দালালচক্রে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি

বন্ধ পাটকল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে

কথা বলছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বন্ধ থাকা পাটকল, টেক্সটাইল মিলসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম।

শনিবার (১৮ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের জাতীয় জুট মিল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বন্ধ থাকা জুট মিল ও টেক্সটাইল মিলগুলো চালুর প্রক্রিয়া চলছে। সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় দেশের বিভিন্ন স্থানে একাধিক মিল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রস্তাব বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি জানান, এ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের ঐতিহাসিক জাতীয় জুট মিল (সাবেক কওমি জুট মিল) বেসরকারি খাতে হস্তান্তরের মাধ্যমে পুনরায় চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মিলটি চালু হলে এলাকায় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে, নতুন বিনিয়োগ আসবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

মো. শরিফুল আলম বলেন, “বিগত সময়ে অনেক মিল বিক্রি করে ধ্বংস করে দেওয়া হয়েছে। যেগুলো এখনো সংরক্ষিত আছে, সেগুলোকে আইনি প্রক্রিয়ায় রক্ষা করার চেষ্টা চলছে। যেসব প্রতিষ্ঠানে কোনো আইনি জটিলতা নেই, সেগুলো বেসরকারি খাতে বিনিয়োগের মাধ্যমে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।”

পরিদর্শনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বন্ধ পাটকল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

আপডেট সময় :