ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

বিদেশের কারাগারগুলোতে ৯ হাজার ৩৭০ বাংলাদেশি বন্দী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৬১৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন, বিদেশের কারাগারে ৯ হাজার ৩৭০ জন বাংলাদেশি বন্দী রয়েছেন।

যে ২৬ দেশের কারাগারে বাংলাদেশি নাগরিকেরা আটক রয়েছেন, তা হচ্ছে, পর্তুগাল, মিসর, ইতালি, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, কাতার, লিবিয়া, স্পেন, হংকং, সিঙ্গাপুর, ব্রুনেই, চীন, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, সৌদি আরব, মালয়েশিয়া, আলজেরিয়া, থাইল্যান্ড, লেবানন, গ্রিস, ইরাক, তুরস্ক, মিয়ানমার, জাপান ও জর্ডান।

সোমবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরীর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

এসব দেশের মধ্যে সৌদি আরবের কারাগারে সর্বোচ্চ ৫ হাজার ৭৪৬ জন আটক রয়েছেন। তুরস্কে আটক আছেন ৫০৮ জন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৩ সালের জুলাই থেকে এখন পর্যন্ত ১ হাজার ২২৬ জনকে লিবিয়া থেকে, ৫১ জনকে ফ্রান্স ও ইউরোপের অন্যান্য দেশের কারাগার থেকে প্রত্যাবাসন (ফেরত আনা) করা হয়েছে।

ভারত, মিয়ানমার ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কারাগার থেকে আরও প্রায় ১ হাজার ৯৫০ বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিদেশের কারাগারগুলোতে ৯ হাজার ৩৭০ বাংলাদেশি বন্দী

আপডেট সময় :