ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগ-সাবের চৌধুরীর বৈঠক

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৩৯৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগ ও বাংলাদেশের পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বৈঠক হয়েছে। সোমবার ভুটানের থিম্পুতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সাথে সাক্ষাৎ করেন সাবের হোসেন চৌধুরী।

বাংলাদেশ-ভুটানের মধ্যে পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন, আঞ্চলিক যোগাযোগ, জলবায়ু পরিবর্তন, ইকোট্যুরিজম, হাইড্রো এনার্জি, বিনিয়োগ, স্বাস্থ্য ও অবকাঠামোসহ অন্যান্য ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তোবগে ভুটান সফরের জন্য পরিবেশমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন। এই অঞ্চলে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহিষ্ণুতা অর্জনের লক্ষ্যে যৌথ উদ্যোগের জন্য ভুটানের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

পরিবেশমন্ত্রী নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ভুটানের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এসময় তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং জীববৈচিত্র্য রক্ষায় বাংলাদেশের চলমান বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগ-সাবের চৌধুরীর বৈঠক

আপডেট সময় :