ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

মাজারের দিঘি থেকে কুমির সরানোর প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দিঘির একমাত্র কুমিরটিকে সরিয়ে নেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বাগেরহাটের স্থানীয় জনসাধারণ ও সুধী সমাজ। ঐতিহ্যবাহী এই কুমিরটিকে অনতিবিলম্বে মাজারের দিঘিতে ফিরিয়ে আনার দাবিতে তারা এক সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শত শত বছর ধরে এই মাজার, দিঘি এবং কুমির বাগেরহাটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। দেশ-বিদেশ থেকে অসংখ্য দর্শনার্থী ও ধর্মপ্রাণ মানুষ এখানে আসেন শুধু ঐতিহাসিক এই নিদর্শন ও কুমিরটিকে একনজর দেখার জন্য। এটি কেবল একটি প্রাণী নয়, বরং বাগেরহাটের ঐতিহ্যের প্রতীক, মানুষের আবেগের অংশ এবং ইতিহাসের এক জীবন্ত স্মারক।
নিরাপত্তা জোরদারের সুযোগ থাকা সত্ত্বেও কুমিরটিকে সরানো ঠিক হয়নি,
সম্প্রতি দিঘিতে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক দুর্ঘটনায় (শিশুর মৃত্যু) গভীর শোক প্রকাশ করে বক্তারা নিহত শিশু ফাতেমার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তবে এই দুর্ঘটনার অজুহাতে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী কুমিরটিকে হঠাৎ করে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে তারা উল্লেখ করেন।
স্থানীয় সুধী সমাজের দাবি প্রশাসন চাইলে দিঘির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে পারত।
দর্শনার্থীদের জন্য সুরক্ষা বেষ্টনী, সতর্কীকরণ ব্যবস্থা ও পর্যাপ্ত পাহারার ব্যবস্থা করে কুমিরটিকে দিঘিতেই সংরক্ষণ করা সম্ভব ছিল।
স্থানীয় জনগণকে অন্ধকারে রেখে, মাজার কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের মতামত না নিয়ে রাতের আঁধারে জরুরি বৈঠকের মাধ্যমে কুমিরটিকে সরিয়ে নেওয়ায় সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ও ক্ষোভের জন্ম দিয়েছে।
“জনগণের আবেগ, ঐতিহ্য ও ইতিহাসের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হোক এবং বাগেরহাটের এই শতবর্ষী ঐতিহ্য রক্ষায় কার্যকর উদ্যোগ নিয়ে কুমিরটিকে দিঘিতে ফিরিয়ে দেওয়া হোক।”
এ সময় তারা আরো বলেন স্থানীয়দের নিজস্ব উদ্যোগ ও প্রশাসনের প্রতি আহ্বান উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয়রা নিজেদের উদ্যোগে দিঘির পাড়ে অতিরিক্ত পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার আশ্বাস দিয়েছেন। সংবাদ সম্মেলন থেকে সরকার, প্রশাসন ও বন বিভাগের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, সাধারণ মানুষের যৌক্তিক দাবির প্রতি যেন সম্মান প্রদর্শন করা হয়। একই সাথে গণমাধ্যমকেও এই দাবি সাধারণ মানুষের সামনে তুলে ধরার অনুরোধ জানানো হয়।
মাজার পরিচালনা কমিটির সভাপতি ফকির তরিকুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—
ফকির পেয়ার আলি, সাধারণ সম্পাদক, মাজার পরিচালনা কমিটি।
কাজি সাকিল আহম্মেদ (তারেক), সাবেক ইউপি সদস্য, ষাটগম্বুজ ইউনিয়ন।
এছাড়া এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ ও স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাজারের দিঘি থেকে কুমির সরানোর প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন

আপডেট সময় :