ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দিনাজপুরে ভুল সেট কোডের প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন, কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি Logo মতিঝিল হকার্স ইউনিয়নের নব-নির্বাচিত কমিটিকে মতিঝিল কম্পিউটার সোসাইটির ফুলেল শুভেচ্ছা Logo ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির Logo ডামুড্যায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত Logo বিসিআরএসআর প্রকল্প ঘুরে দেখলেন প্রকল্প পরিচালক মো. নাজমুল আবেদীন Logo ‘অবৈধ দখল মুক্ত করা হবে বিশ্বনাথের বাসিয়া নদী’ Logo চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে গরু জব্দ Logo ঈশ্বরদীতে কর্মশালা অনুষ্ঠিত Logo গৌরীপুরে সরকারি ভাবে ধান চাল সংগ্রহ শুরু Logo টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড

শিগগিরই বাজারে আসছে ‘পাটের চা’: পাটমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৪৪৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ছিল, পাটের পাতা দিয়ে চা কেন উৎপাদন হবে না। তিনি পাটের চা উৎপাদন করতে বলেছেন। আমি আপনাদের কাছে শুভ সংবাদ দিতে চাই, আমরা এরইমধ্যে রোজেলা টি ও পাট পাতার চা নামের দুটি চা আবিষ্কারের প্রাথমিক পর্যায়ে রয়েছি। এই রোজেলা টিতে অনেক উপকার। বুধবার (৩ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আমরা এগুলো শিগগিরই বাজারজাত করব, বাণিজ্যিক পর্যায়ে চলে যেতে পারব। মানুষের অন্যতম শত্রু পলিথিন বন্ধ করতে বিকল্প ব্যাগ হিসেবে সোনালি ব্যাগ আবিষ্কার করা হয়েছে। এই ব্যাগ দ্রুততম সময়ের মধ্যে বাজারে এনে বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

পাটমন্ত্রী জানান, পাট গবেষণা ইনস্টিটিউট পলিথিনের বিকল্প আবিষ্কার করছে। সেটিও বাণিজ্যিকভিত্তিতে উৎপাদনে আনা হবে। আশা করছি সফল হবো। এক্ষেত্রে সফল হলে প্লাস্টিক ও পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে বাজার থেকে উঠিয়ে নেয়া হবে।

পলিথিন এখন বাজারে এমনভাবে গেড়ে বসেছে যে, এটি মানবজীবনের জন্য খুবই ক্ষতিকারক। এ নিয়ে পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গেও কথা বলেছি।

পাটমন্ত্রী আরও বলেন, চাল, ডাল, আলু ও পেঁয়াজসহ ৮২টি পণ্য যা বহন করতে পাটের ব্যাগ ব্যবহারে সরকারের নির্দেশনা রয়েছে। আমরা খুলনা, দিনাজপুর, রংপুর, ফরিদপুর, নরসিংদী ও সিলেট সফর করে দেখেছি শতভাগ পাটের বস্তা ব্যবহার করা হচ্ছে।

মন্ত্রী সাংবাদিকদের জানান, পাটপণ্য রপ্তানি করতে হলে আমাদের দেশের পাট উৎপাদন আরও বাড়াতে হবে। আমরা সে জন্য সব চেষ্টা করছি। আমরা ক্ষেত্র বাড়ানোর চেষ্টা করছি। পাশাপাশি, পাটপণ্যেও বৈচিত্র্য আনতে চেষ্টা করা হচ্ছে।
বিএনপির আমলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি। আওয়ামী লীগ অভিযোগ পেলে ব্যবস্থা নেয়।

তিনি আরও বলেন, এমপিরা সম্পদের হিসাব দেয়। এক্ষেত্রে সরকারি কর্মকর্তাদেরও জবাবদিহিতা থাকতে হবে। সংসদে ও মন্ত্রিপরিষদের বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শেখ হাসিনা।

কোন দুর্নীতিবাজ পার পাবে না উল্লেখ করে নানক বলেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে তাদের নাম ধামাচাপা দেয়া হচ্ছে না। অনেক সংসদ সদস্য রথি-মহারথিদের কিন্তু দুদকের বারান্দায় আসতে হয়েছে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিগগিরই বাজারে আসছে ‘পাটের চা’: পাটমন্ত্রী

আপডেট সময় :