ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় ‍যুবক নিহত Logo বড়লেখায় মারধর ও ছিনতাইয়ের অভিযোগ Logo আবদুল্লাহ আল মামুন সভাপতি, সোয়েব সাঈদ সম্পাদক, হুমায়ুন কবির যুগ্ম সম্পাদক Logo নকলা হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন Logo ক্রীড়াঙ্গনে ইউএনও’র অবদান, নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এ চ্যাম্পিয়ন নগরকান্দা উপজেলা Logo কৃষকদের সাথে জেলা প্রশাসক, কালেক্টর,বিজ্ঞজেলা ম্যাজিস্ট্রেটের মতবিনিময় Logo মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত Logo নবীনগরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo সন্তানের ভবিষ্যতের জন্য বদলে যান : কারা বন্দিদের ডিসি জাহিদ Logo মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের জালে ‘অভিনেত্রী হেমা’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৫১৮ বার পড়া হয়েছে

অভিনেত্রী হেমা ছবি: সংগৃহীত

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হেমাকে বেঙ্গালুরুর রেভ পার্টির মামলায় গ্রেপ্তার করেছে সিসিবি। সোমবার (৩ জুন) গ্রেপ্তার করে ভারতের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি)।

জানা গেছে, বেঙ্গালুরু রেভ পার্টি মামলার তদন্তকারী কেন্দ্রীয় অপরাধ শাখা সোমবার জিজ্ঞাসাবাদের পরে তেলেগু অভিনেত্রী হেমাকে গ্রেপ্তার করেছে।

প্রাথমিকভাবে হেমা বেঙ্গালুরুর রেভ পার্টিতে ছিলেন না বলে দাবি করেছেন। কিন্তু, তার রক্ত পরীক্ষা করে মাদক পাওয়ার পর, হেমাসহ আটজনকে শুনানির জন্য নোটিস পাঠিয়েছিল বেঙ্গালুরু পুলিশ।

সোমবার (৩ মে) শুনানিতে তাকে জিজ্ঞাসাবাদ করে বেঙ্গালুরু পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। পরিচয় ঢাকতে শুনানিতে বোরকা পরে উপস্থিত হন তিনি। জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হতে পারেনি ক্রাইম ব্রাঞ্চ। তাই হেমাকে গ্রেপ্তার করে তারা।

গত ১৯ মে বেঙ্গালুরুর এক ফার্মহাউজে রেভ পার্টির সন্ধান পেয়েছিল পুলিশ। সেসময় রেভ পার্টিতে অভিযান চালায় সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ। যে পার্টিগুলিতে নিষিদ্ধ মাদক সেবন করা হয়, সেগুলিকেই রেভ পার্টি বলা হয়।

অভিযান চালিয়ে বেশ কিছু মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছিল পুলিশ। পার্টিতে অংশ নেওয়া সকলের রক্তের নমুনা পরীক্ষা করা হয়।

পুলিশ জানিয়েছে, পার্টিতে ৭৩ জন পুরুষ এবং ৩০ জন নারী ছিলেন। পার্টিতে উপস্থিত ১০৩ জনের মধ্যে ৮৬ জনই মাদক সেবন করেছিলেন বলে অভিযোগ পুলিশের। তাদেরই একজন ছিলেন তেলেগু অভিনেত্রী হেমা। হেমা ছাড়াও, তেলেগু অভিনেতা আশি রায়ও রেভ পার্টিতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের জালে ‘অভিনেত্রী হেমা’

আপডেট সময় :